দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আলী জানান, বিএসএফের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে স্প্লিন্টার লেগে ওই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার হাতে স্প্লিন্টার লেগেছিল।বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টুলু মিয়া ও সেবাতসহ কয়েকজন ছাট কড়াইবাড়ী সীমান্তে গরু আনতে যান। এ সময় ভারতীয় বিএসএফ'র ৫৭ ব্যাটলিয়নের গুদলীগাও ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। এসময় টুলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সেবাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টুলু মিয়া ভারতীয় নাগরিক। তিন বছর ধরে বৈবাহিক সূত্রে সে বাংলাদেশে রৌমারীর কাউয়ার চরে বসবাস করছে।
আহত সেবাতের বাড়ি উপজেলার ছাট কড়াইবাড়ী গ্রামে।
৩৫ বিজিবির (জামালপুর) পরিচালক লে. কর্নেল মো. আতিকুর রহমান জানান, আহত ব্যক্তি বর্তমানে গোপনে চিকিৎসা নিচ্ছে। পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ'র কাছে চিঠি দেওয়া হচ্ছে।
/বিটি/এফএস/
আরও পড়ুন:
শিশু বলাৎকার মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড