গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার আটঘারিয়ার আব্দুল মোতালিবের ছেলে ফকরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার হামিদের ছেলে আরিফ হোসেন (২২), সদর উপজেলার সালন্দর এলাকার সফিউল্লাহর ছেলে রব্বানী হক ফজলু (২৪) ও কুষ্টিয়া জেলার খন্দকারের হালিমের ছেলে মজিবুল ইসলাম মিরন (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌর শহরের কৃষি ব্যাংকের কর্মকর্তা মোতাহার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের ফকরুল ইসলাম বাবু। সে জেলার বিএডিসি কার্যালয়ে কর্মরত ছিল। সেই থেকে ফখরুল ইসলাম ও মজিবুল ইসলাম মিরন আল্লাহর দলের কার্যক্রম পরিচালনা করতো।
বিভিন্ন মাধ্যমে ফকরুল ও মিরন ঠাকুরগাঁওয়ে আল্লাহর দলের সরকার বিরোধী ও ইসলামী প্রচারণা চালিয়ে সদস্য সংগ্রহ করতো। পুলিশ দীর্ঘদিন তাদের নজরদারিতে রাখে। সোমবার আল্লাহর দলের কর্মীরা সক্রিয় হলে প্রথমে ফকরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থান থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ সরকার বিরোধী আল্লাহর দলের বিভিন্ন আলামত উদ্ধার করে।
রাত সাড়ে ১১টায় পুলিশ সুপার ফারহাত আহম্মেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের আল্লাহর দলের চার জঙ্গি সদস্যকে আটকের বিষয়টি জানান। এ সময় পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দুই শতাধিক আল্লাহর দলের সদস্য রয়েছে বলে জানা গেছে।
/এসএনএইচ//এআর/