শনিবার বিলুপ্ত ছিটমহল প‌রিদর্শ‌নে যা‌চ্ছেন এলজিআরডি মন্ত্রী

বিলুপ্ত ছিটমহলবাসী

আগামীকাল শনিবার (১৮ ফেব্রুয়া‌রি) শনিবার কু‌ড়িগ্রাম ও লালম‌নিরহাটের বিলুপ্ত ছিটমহল পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল‌য় মন্ত্রী খন্দকার মোশারফ হো‌সেন। এসব এলাকার বি‌ভিন্ন উন্নয়নমূলক কাজ প‌রিদর্শ‌ন করবেন এলজিআরডি মন্ত্রী।

কু‌ড়িগ্রাম জেলা প্রশাসন ও এল‌জিই‌ডি এর সং‌শ্লিষ্ট সূ‌ত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে। ১৯ ফেব্রুয়া‌রি বি‌কা‌লে মন্ত্রী ঢাকার উদ্দেশে কু‌ড়িগ্রাম ত্যাগ কর‌বেন।

সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা গেছে, মন্ত্রী তার দুই দি‌নের সফ‌রের প্রথম দি‌নে শ‌নিবার লালম‌নিরহাট জেলাধীন বিলুপ্ত ছিটমহল ভেতর কু‌ঠিতে তার মন্ত্রণাল‌য়ের অধীন গৃহীত বি‌ভিন্ন উন্নয়ন কার্যক্রম প‌রিদর্শন এবং স্থানীয় জনগ‌ণের সঙ্গে মত বি‌নিময় কর‌বেন।

এরপর মন্ত্রী কু‌ড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপ‌জেলাধীন বিলুপ্ত ছিটমহল দাশিসিয়ারছড়ায় চলমান বি‌ভিন্ন উন্নয়ন কার্যক্রম প‌রিদর্শন কর‌বেন। এছাড়াও মন্ত্রী দ্বিতীয় ধরলা ব্রিজের নির্মাণ কাজ প‌রিদর্শন কর‌বেন।

সফ‌রের দ্বিতীয় দি‌নে মন্ত্রী ভুরুঙ্গামারী উপ‌জেলায় 'ইনকাম সা‌পোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুও‌রেস্ট- যত্ন' প্রক‌ল্পের আওতায় বাছাইকৃত উপকার‌ভোগী‌দের ম‌ধ্যে ইলেকট্রনিক পদ্ধ‌তি‌তে অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন কর‌বেন এবং স্বপ্ন প্রক‌ল্পের নারী উপকারভোগী‌দের দ্বারা জয়ম‌নিরহাট ইউ‌নিয়‌নের ছোটখাটামা‌ড়ি সড়‌কের মেরামত কাজ প‌রিদর্শন, বৃক্ষ রোপণ ও সেলাই মে‌শিন বিতরণ কর‌বেন।

প্রসঙ্গত, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় প্রায় ৩০ কো‌টি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, ব্রিজ নির্মাণ ও বাজার উন্নয়নসহ বি‌ভিন্ন বি‌ভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান র‌য়ে‌ছে।

 /এসটি/