সাদুল্যাপুরে শিবির নেতা গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় শিবির নেতা মো. সুজন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর এলাক থেকে তাকে গ্রেফতার করা হয়।


সুজন মিয়া ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। সে ধাপেরহাট শিবিরের রাজনৈতিক (থানা) জোনের সেক্রেটারি।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সুজনের বিরুদ্ধে সহিংশতা ও নাশকতাসহ ৯টি মামলা রয়েছে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে সুজন পলাতক ছিলে। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, সুজনের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।
/এআর/