দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত মেয়ে রূপালী বেগমকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরেক ‘পীর’সহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে মো. এসহাক আলী (৫৭) নামে এক ‘পীর’কে আটক করেছে জেলা পুলিশ। এদিকে, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের খাদেম সাইদুর রহমান ও তার সহযোগী সমর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পীরসহ দুজনকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে পীর ইসহাক আলীকে আটক করা হয়েছে। তাকে দিনাজপুরে নিয়ে আসা হচ্ছে। এদিকে, রাতে কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের খাদেম সাইদুর রহমান ও সহযোগী সমর আলীকে আটক করা হয়েছে।
এদিকে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম জানান, দক্ষিণ পাথরডুবি এলাকায় নিজ বাড়ি থেকে এসহাক আলীকে আটক করা হয়। তিনি নিজেকে পীর বলে দাবি করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে রুপালী বেগমকে গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
/বিএল/
এ সংক্রান্ত খবর: