দিনাজপুরে ‘পীর’ হত্যার ঘটনায় মামলা

দিনাজপুরের পীর ফরহাদ হোসেনদিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরীসহ দুজনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন নিহত ফরহাদ হোসেনের মেয়ে ফাতেমা জাহান এমি। তবে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মামলার বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পীরসহ দুজনকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে পীর ইসহাক আলীকে আটক করা হয়েছে। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য রাতেই কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের খাদেম সাইদুর রহমান ও সহযোগী সমর আলীকে আটক করা হয়।

প্রসঙ্গত, সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে রুপালী বেগমকে গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

/বিএল/    

এ সংক্রান্ত খবর: