কোর্ট জিআরও এসআই বাবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রংপুরের সহকারী পরিচালক আকবর আলী তার কাছে চার্জশিট দেন।
যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া, সাবেক রেজিস্টার (বর্তমানে সহকারি রেজিস্টার হিসেবে কর্মরত) শাহাজাহান আলী মণ্ডল, উপ পরিচালক গোলাম ফিরোজ, সহকারী পরিচালক (হিসাব) খন্দকার আশরাফুল আলম ও সহকারী রেজিস্টার মোরশেদুল ইসলাম রনি।
রংপুরের প্রধান আইন কর্মকর্তা পিপি আব্দুল মালেক জানান, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন না নিয়ে বিশ্ববিদ্যালয়ে ২৭৩ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেন সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া। শুধু তাই নয় ওইসব কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন খাত থেকে প্রায় ৯০ লাখ টাকা পরিশোধ করে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।
তিনি আরও জানান, মামলাটি এখন বিশেষ জজ আদালতে পাঠানো হবে।
/বিএল/
আরও পড়ুন:
মুফতি হান্নানের ফাঁসি বহাল