মহির আলী পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়া (সরকারপাড়া) এলাকার আব্বাস আলীর ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, রবিবার ভোর ৪টার দিকে দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলার অতিক্রম করে ভারত থেকে গরুসহ ফিরছিলেন মহির আলী। ওই সময় কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়রা বিজিবিকে জানালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম সদর কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারী রাখাল মহির আলীকে আটক করেছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।’
/এফএস/
আরও পড়ুন-
প্রধানমন্ত্রীর দিল্লি সফর: গঙ্গা ব্যারাজ প্রকল্পে সময়ভিত্তিক প্রতিশ্রুতি চায় ঢাকা
শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নির্দেশে ক্ষুব্ধ কওমিপন্থীরা