মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টায় হিলি সীমান্তের নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ট্যাবলেটগুলো উদ্ধার করেন।
বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আবু নাছের বাংলা ট্রিবিউনকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হিলির নারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তা দুটি উদ্ধার করে তার মধ্যে থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় গরু মোটাতাজাকরণ প্যারোটিন ট্যাবলেট ৩ লাখ ২০ হাজার পিছ, ডেক্সোন ট্যাবলেট ২ লাখ পিছ, নিউসিপ ট্যাবলেট ২ লাখ পিছসহ সর্বমোট ৭ লাখ ২০ হাজার পিছ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা।
তিনি আরও জানান, গত কয়েক মাসের মধ্যে বিজিবির হাতে উদ্ধারকৃত ওষুধের চালানের মধ্যে এটি সবচেয়ে বড় চালান। উদ্ধারকৃত ট্যাবলেটগুলি হিলি শুল্কগুদামে জমা দেওয়া হবে।
/এআর/