মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম বন্ধনের উদ্যোগে ও মাদ্রাসা সুপার উমর আলী খানের তত্ত্বাবধায়নে এই বৈশাখী উৎসবের উদ্বোধন করেন নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বর আলী মুসা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জোবাইয়া আক্তার, মোনালিসা ও খাদিজা জানায়, এই অভিজ্ঞতা আমাদের জন্য প্রথম। আমরা চাই আমাদের মাদ্রাসায় যেন এই ধরনের বাঙালি উৎসবগুলো নিয়মিত পালন করা হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট উমর আলী খান বলেন, ‘আমরা এবারই প্রথম বাংলা নববর্ষ উদযাপন করছি। আমাদের শিক্ষার্থীরা বেশ উপভোগ করছে। এবার ছোট পরিসরে হলেও আগামীতে এটি বড় আয়োজনে পালন করার উদ্যোগ নেওয়া হবে।’
বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’ পৃথক একটি শোভাযাত্রা বের করে। পহেলা বৈশাখ ও ‘প্রচ্ছদ’ এর ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এই শোভাযাত্রায় প্রচ্ছদ এর সভাপতি জুলকারনাইন স্বপনের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশ নেন। এছাড়াও ‘প্রচ্ছদ’ পৌর মিলনায়তনে দুইদিন ব্যাপী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
/বিএল/
আরও পড়ুন:
স্বাগত ১৪২৪
বাধা পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির পর এবারই প্রথম মঙ্গল শোভাযাত্রা