দাসিয়ারছড়ায় বেকার যুবক-যুবতীদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ

kurigram sitmohol‘যুগোপযুগী প্রশিক্ষণ, বদলে যাবে বেকার জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার বেকার যুবক ও যুবতীদের তিন দিনব্যাপী কৃষি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার দুপুরে দাসিয়ারছড়া ছিটমহলের শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা হল রুমে ৬০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো.জাফর আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী আলেয়া খাতুন, নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, ছিটমহলের সাবেক নেতা গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন লাল ও গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

/এমডিপি/