মেয়াদ শেষ হওয়ার একদিন আগে বেরোবি উপাচার্য অবরুদ্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূর উন নবীর মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার (৫ মে)। বৃহস্পতিবার (৪ মে) তার শেষ কার্যদিবস। তবে মেয়াদ শেষ হওয়ার একদিন আগে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। চাকরির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে ছাত্রলীগের একাংশের কিছু নেতাকর্মী বুধবার দুপুর ১২টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে।

তবে ছাত্রলীগের নামে উপাচার্যের কার্যালয় ঘেরাও করার ঘটনাকে অনেকে পাতানো নাটক বলে অবিহিত করেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, যারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে তাদের সঙ্গে ছাত্রলীগের কোনও সম্পর্ক নেই। তারপরও সেখানে ছাত্রলীগের কোনও নেতা-কর্মী সেখানে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তামান্না সিদ্দিকা বলেন, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।'

এদিকে উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি ছয়টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে ইউজিসি চেয়ারম্যানের কাছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দীর্ঘদিন অনুপস্থিতি, আপ্যায়নের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয়সহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।  

/এফএস/ 

আরও পড়ুন- 


‘ঈদের খুশির চেয়েও বেশি কিছু পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে’