ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাতে এসআই গোলাম মূতুর্জার নেতৃত্বে পুলিশ ইয়াবা ব্যবসায়ী রাজাকে ধরতে বালিয়াডাঙ্গী থানার দুওসুও ইউনিয়নের পশ্চিম সরলিয়া গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজা তাদের ওপর হামলা চালায়। এসময় তার ছুরিকাঘাতে এসআই মূর্তুজা আহত হয়। তাকে বাঁচাতে গেলে আরও তিনজন পুলিশ সদস্য আঘাত পান। তবে পরবর্তীতে তারা রাজাকে গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ সুপার আরও জানান , এসআই মূর্তুজার মুখে ৭টি সেলাই লেগেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। সাম্প্রতিককালে জেলা পুলিশের অনেকগুলো সফল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে তিনি জানান।
/এআর/