উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের দেখার পর পানগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, ‘বজ্রাঘাতে আহতরা সবাই আশঙ্কামুক্ত। তাদের সর্বক্ষণিক সেবার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আরজিনা বেগম নামের একটি (১১) শিশু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে সরকারি অ্যাম্বুলেন্সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে হাসপাতাল চত্বর এলাকাসহ আশপাশে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ড বয় সুনিল চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে জানান, আহতদের বেশিরভাগ নারী। পানগ্রামের ইউনিয়নের সরদারপাড়া এলাকার মাহফিল (৪০), সুফিয়া বেগম (৩০), বুলবুলি (২০), দুলারি (৩০), ইসমত আরা (১৫), শিল্পী বেগম (৩০), সখিনা বেগম (৩০), মনিরা (২০),আমেনা (৪০)সহ মোট ১৬ জনকে এখানে ভর্তি করা হয়েছে। তিনজন বাড়িতেই চিকিৎসা নিয়েছেন।
/এফএস/
আরও পড়ুন-
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট