রংপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

রংপুররংপুর নগরীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রাধাবল্লভ এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাঙ্গুরা চন্দ্র (৩৭) ও সমরেশ (৩০)। তাদের বাড়ি গঙ্গাচড়া উপজেলার পানাপুকুর গ্রামে।

কোতয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে নগরীর রাধাবল্লভ এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুকিতের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই নির্মাণ শ্রমিক গাঙ্গুরা চন্দ্র ও সমরেশ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

/এআর/