বুধবার (১৪ জুন) সকালে জিঞ্জিরাম নদীর বারবান্দা এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে বিজিবি ও পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে বিজিবি ও পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬৬ এর কাছে কালাই নদীতে একটি ব্রিজের নিচ দিয়ে গরু আনতে যান। এসময় ভারতের মাইনকারচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কালাইয়ের চর ব্রিজের ওপর থেকে পাথর ছুড়ে মারে। এতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নুর হোসেন (২৫) আঘাত পেয়ে নদীর পানিতে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার তার লাশ বাংলাদেশের ভেতরে জিঞ্জিরাম নদীতে ভেসে ওঠে।
নিহত গরু ব্যবসায়ী রৌমারী উপজেলার বারবান্দা গ্রামের মৃত মুন্ন মিয়ার ছেলে।
৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকে বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
/এফএস/
আরও পড়ুন-
পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৯