নিহতহরা হলেন- কাহারোল উপজেলার ডহন্দা গ্রামের মৃত উকিল বর্মনের ছেলে বৈশাখু বর্মন (৫৫), একই এলাকার রবিদাসের ছেলে শুভ দাস (৩০) ও রামপুর এলাকার দোহাই রামের ছেলে গকুল রাম (৪০)।
কাহারোল থানার ওসি মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে হরিনাম সংকীর্তন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন কয়েকজন ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের লোকজন। পথিমধ্যে তারা ১৬ মাইল নামক স্থানে পৌঁছলে একটি নৈশকোচ ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৈশাখু বর্মন ও গকুল নিহত হন। পরে আহতাবস্থায় ৬ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ নামে আরও একজনের মৃত্যু হয়।
/এআর/