রাজীবপুরে বন্যায় প্রধান সড়ক ভেঙে যোগাযোগে দুর্ভোগ

রাজীবপুর বটতলা সড়কের ভাঙা অংশকুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সঙ্গে সড়কপথে যোগাযোগের প্রধান সড়কটি পানিতে ভেঙে গেছে। শুক্রবার (১৪ জুলাই) ভোররা‌তে পানির চাপে ফকিরের দও এলাকায়  রাজীবপুর বটতলা সড়কটি ভেঙে যায় বলে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে।

স্থানীয়রা জানান, পানির চাপে ১০ ফুট খাদ সৃষ্টি হয়ে রাস্তাটি ভেঙে যায়। সড়কটি ভেঙে কলেজ পাড়া এলাকার বেশকিছু ফসলি জমি প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্রধান সড়ক ভেঙে যাওয়ায প্রায় ৮ কিলোমিটার পথ ঘুরে উপজেলার শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে।

রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন, ‘বর্ষা মৌসুম হওয়ায় পানি প্রবাহিত হয়ে সড়কটি ভেঙে গেছে। দ্রুত সড়কটি মেরামত করা হবে।’

রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম বলেন, ‘সড়কের ভাঙা অংশে বালির বস্তা ও মাটি ফেলে আজকের মধ্যেই ঠিক করা হবে।’

রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাউজুল কবীর বলেন, ‘উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে তাড়াতাড়ি সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করতে।’

/এফএস/ 

আরও পড়ুন- বাড়ছে নদ-নদীর পানি, আরও এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা