পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ বর্ডার গাডের (বিজিবি)  মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে সোমবার (৩১ জুলাই) বিকালে এই ম্যাচ হয়। খেলায় বিএসএফ ৩-০ সেটে বিজিবিকে হারিয়ে জয়লাভ করে।পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এই প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করে। ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী,  ভারতের ফুলবাড়ি ৬৬ বিএসএফ ব্যাটালিয়নের ডিআইজি অজিত কুমার, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ, ৬৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার দিনেশ কুমার, সহকারী সেক্টর কমান্ডার অরুণ কুমারসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারত ও বাংলাদেশের প্রায় সহস্রাধিক নাগরিক খেলা উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।

/এফএস/ 

আরও পড়ুন- কক্সবাজারে এক মাসে ২১ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২৪৭