হিলিতে ট্রেনে কাটা পড়ে মাদকব্যবসায়ী নিহত

 

ট্রেনে কাটাদিনাজপুরের হিলিতে ট্রেনে কাটাপড়ে রাজিব উদ্দিন (২০) নামের এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। তার লাশের পাশ থেকে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১০টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের কামালগেট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হিলি রেলওয়ে জিআরপি ফাড়ি ইনচার্জ  উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই যুবক ভারত থেকে ফেন্সিডিল নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসার সময় রাজশাহী থেকে পার্বতীপুরগামী উত্তরা ট্রেনের সামনে দিয়ে দৌড় দেয়। এর ফলে ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪২ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএনএইচ/