জানাজায় অংশ নেওয়া দাশিয়ারছড়ার অধিবাসীরা লাইলীর এই করুণ মৃত্যুর জন্য দায়ী গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুসহ জড়িত সবার শাস্তি দাবি করেন। তারা লাইলীর সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নেওয়ার জন্য আহ্বান জানান।
এর আগে ময়নাতদন্ত শেষে শনিবার (৫ আগস্ট) বিকালে লাইলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রবিবার সকাল ৬টার দিকে লাইলীর বাবা নজরুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত স্বজনরা লাশ নিয়ে সমন্ময় পাড়ায় পৌঁছায়। লাইলীর লাশ আসার খবরে দাশিয়ারছড়ার অধিবাসীরা লাইলীর বাবার বাড়িতে ভিড় করেন।
উল্লেখ্য, শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর বনশ্রী জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলীর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই লাইলীর ভাসুর (স্বামীর বড় ভাই) শহীদুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
/এফএস/
আরও পড়ুন- সন্তানরা ঘুম থেকে জেগে শুনলো ওদের মা নেই