নিহত ভ্যানচালক ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। খামারে শেয়ালের জন্য পাতানো ফাঁদে পড়ে ভ্যানচালকের মৃত্যুতে ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করায় ওই খামারের মালিকের শাস্তি দাবি করেছেন নিহতের পরিবারের লোকজন।
স্থানীয়রা জানান, সকালে খবিরউদ্দিন ওই এলাকার ফারুক হোসেনের মুরগির খামারের পাশে থাকা নিজের রোপা আমন ক্ষেত দেখতে যান। এ সময় খামারের দরজায় শেয়ালের জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন খবির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইজার উদ্দীন ঘটনাস্থ পরিদর্শন করেন।
পঞ্চগড় সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতামাস করিম লেলিন বৈদ্যুতিক ফাঁদে পড়ে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
/এফএস/
আরও পড়ুন- নবীনগরে পরিত্যক্ত অবস্থায় বিমানের তেলের ট্যাংক উদ্ধার