ফুলবাড়ী‌তে বন্যার পা‌নি‌তে ডু‌বে চারজনের মৃত্যু

কুড়িগ্রামকু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী উপ‌জেলায় বন্যার পা‌নি‌তে ডু‌বে চার জ‌নের মৃত্যুর খবর পাওয়া গে‌ছে। র‌বিবার (১৩ আগস্ট) উপ‌জেলার ভাঙ্গা‌মোড় ও বড়‌ভিটা ইউ‌নিয়‌নে এ ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুরে পানিতে ডুবে ১৩ জন, লালমনিরহাটে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান,র‌বিবার বি‌কা‌লে উপ‌জেলার ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের নজর মামুদ গ্রা‌মের আজগর আলী (৭০)বন্যার পা‌নি দেখ‌তে গিয়ে পা‌নিতে ডু‌বে তার মৃত্যু হয়।

একই  ইউ‌নিয়‌নের রো‌কেয়া বেগ‌ম (৬৫) নিজ বা‌ড়ি‌তে বন্যার পা‌নি‌তে ডু‌বে তার মৃত্যু হয় ব‌লে জানা গে‌ছে। র‌বিবার রাত ৯টার দি‌কে এই  ঘটনা ঘ‌টে।

ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের দু‌দিয়ার পু‌লের পা‌ড়ে বন্যার পা‌নি‌তে অজ্ঞাত এক শিশুর লাশ পাওয়া গে‌ছে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে।

ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আাজগার আলী বলেন, ‘আমার মোবাইল ফো‌নে চার্জ না থাকায় ফোন বন্ধ ছিল। মৃ‌তের কোনও খবর পাই‌নি।’

এ‌দি‌কে, উপজেলার বড়‌ভিটা ইউ‌নিয়‌নের ঘাঘারকু‌টি গ্রা‌মে হা‌লিমা বেগম না‌মে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গে‌ছে। র‌বিবার সন্ধ্যায় বন্যার পা‌নির স্রো‌তে ভে‌সে গি‌য়ে তার মৃত্যু হয় ব‌লে জানা গে‌ছে।

 /এসটি/