ঠাকুরগাঁওয়ে সোয়া কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

উদ্ধার করা কষ্টিপাথরপাঁচটি ভারতীয় কষ্টিপাথর উদ্ধার করেছে ঠাকুরগাঁও বিজিবি-৩০। সোমবার (২৮ আগস্ট) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ওই কষ্টিপাথরগুলো উদ্ধার করা হয়।

৩০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাসারের নেতৃত্বে নির্বাহী ম্যজিস্ট্রেট মাহবুবুল আলমের উপস্থিতিতে হরিপুর উপজেলার চারটি গ্রাম থেকে কষ্টিপাথরগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিজিবি-৩০ । এ সময় ৩০ বিজিবি’র অধিনায়ক বলেন, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান এই অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

‘রাকিব মরে প্রমাণ করলেন তিনি চোর নন’