শুক্রবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বন্দরের ভেতর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে চলে গেছে।
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সাতদিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। এ কারণে সেই সময়ের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে শুক্রবারও বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি খোলা রাখার জন্য ভারতীয় রফতানিকারকরা আমাদের চিঠি দিয়েছে। তাদের অনুরোধে বন্দর খোলা রাখা হয়েছে।’