নীলফামারীতে রোহিঙ্গা আটক

-নীলফামারী সদরে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তার নাম বেলাল (৫৫)। রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টা দিকে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে রাখা হয়।

জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা বাজারে ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তার ভাষা বুঝা না যাওয়ায় সে কিভাবে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নীলফামারী এসেছে তা উৎঘাটন করতে পারেনি পুলিশ। তবে তার ভাষার ইঙ্গিতে বুঝা যায় আরও অনেক রোহিঙ্গা উত্তর অঞ্চলের নীলফামারীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে সদর থানার ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা (চেষ্টা) করা হচ্ছে।