ডিমলার বিলুপ্ত ছিটমহলে আদমশুমারি শুরু

ডিমলার বিলুপ্ত ছিটমহলে আদমশুমারি শুরুনীলফামারীর ডিমলায় বিলুপ্ত ছিটমহলে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে আদমশুমারি। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে উপজেলার ভেতরে চারটি বিলুপ্ত ছিটমহলে এই শুমারির কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা পরিসংখ্যান (ব্যুরো) কর্মকর্তা এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তথ্য সংগ্রহকারী হিসেবে রয়েছেন পরিসংখ্যান সহকারী আসাদুল হক।’

গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের অধুনালুপ্ত  (২৮ নং) বড় খানকি খারিজা গিতালদহের মমিনুর রহমানের স্ত্রী লাইলী বেগমকে দিয়ে এই কর্মসূচির উদ্ধোধন করা হয়।

তথ্য সংগ্রহকারী আসাদুল হক জানান, পরিসংখ্যান ব্যুরোর নির্ধারিত ফরমে ৮১টি প্রশ্নের জবাব লিখতে হবে। এতে ব্যক্তির নাম, বাবা ও মায়ের নাম, পেশা, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক অবস্থা, বিবাহসহ এ রকম ৮১টি প্রশ্ন পূরণ করতে হবে।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘শুমারির উদ্দেশ্য হলো একটি ডাটাবেজ তৈরি করা। ফলে বিলুপ্ত ছিটমহলবাসীদের সামজিক উন্নয়নসহ আর্থসামাজিক উন্নয়ন করা সহজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান, বিলুপ্ত চার ছিটমহলে ১১৯টি পরিবারে ৫৫৪ জন সদস্য রয়েছে। এর মধ্যে নারী ২৬৪ ও পুরুষ ২৮১ জন।

তিনি বলেন, ‘কোনও ব্যক্তি শুমারি থেকে যেন বাদ না পড়ে সেটি মনিটরিং করবে দায়িত্বপ্রাপ্তরা।’

আরও পড়ুন:

আজ থেকে রোহিঙ্গাদের পরিচয় ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’: ত্রাণমন্ত্রী