শিশুটি বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের আবু কালামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু কালাম বাড়ির পার্শ্ববর্তী বুড়ি তিস্তা নদীর শৈলার ঘাটে নদীতে গরুকে গোসল করাচ্ছিলেন। এ সময় তার অগোচরে শিশুপুত্র মাজেদ সেখানে গোসল করতে গিয়ে ডুবে যায়। দুপুর দেড়টার দিকে নদীতে মাজেদের লাশ ভেসে উঠলে লোকজন তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সোহেল রানা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন:
কুতুপালং ক্যাম্পে যেতে নারাজ বান্দরবানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা