আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নওয়াবনগর গ্রামের গোপাল পালের ছেলে বিরেন পাল (৩২) এবং একই এলাকার চিন্তাহরণ দাসের ছেলে হরিশ দাস (৩৯)।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার রাত ৮টার দিকে হিলি সীমান্তের কামাল গেট এলাকা দিয়ে ওই দুজন ভারতে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তারা দাবি করেছে, গত ২৭ সেপ্টেম্বর অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। পরে ঢাকায় তাদের আত্মীয়ের বাড়িতে পূজা দেখতে গিয়েছিল। শুক্রবার রাতে তারা একইপথ দিয়ে আবারও দেশে ফেরার চেষ্টা করছিল।
অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর দুজনকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন- ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত