বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী লেলিন জানান, আদালতের বিচারক তারিকুল কবীর বোদা থানায় দায়েরকৃত ইউডি মামলার কপি, সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আগামী ৫ নভেম্বর মামলাটি আমলে নিয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সন্ধ্যায় ভারতীয় গরু আনার অভিযোগে বিজিবি সদস্যরা মাজম আলীকে ক্যাম্পে ধরে নিয়ে মারপিট করেন। পরে তার ছোট ভাই বাসায় নিয়ে আসলে মাজম আলীর মৃত্যু হয়। এ ঘটনার পর মাজম আলীর পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করতে গেলে বোদা থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
আরও পড়ুন:
অপারেশন মেল্টেড আইস: জঙ্গি মারজানের বোন ও তার স্বামীর বিরুদ্ধে মামলা