আটককৃতরা হলেন পাবনার ভাঙ্গুরা এলাকার রাজিব হোসেন, লালমনিরহাটের কুলারঘাট এলাকার বাচ্চু মিয়া, টাঙ্গাইল জেলার বড়শিলা গ্রামের রাজি হোসেন, কালিহাতি উপজেলার সুলতান ও দেলদুয়ার উপজেলার হারুন মিয়া।
র্যাব জানায়, লালমনিরহাটের বড়বাড়ি ও কুলাঘাট সড়কে গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে রংপুর র্যাব ১৩ প্রধান কার্যালয়ের সহকারী পুলিশ সুপার গোলাম মর্তুজা জানান, একটি পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা বড়বাড়ি থেকে কুলাঘাটের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করে র্যাব। পরে তল্লাশি চালিয়ে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।