গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে সাবেত্রী সিং (৫৫) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,‘বুধবার সকালে বোনারপাড়া বাজারে সাবিত্রী শিং ভিক্ষা করছিলেন। এসময় স্থানীয় লোকজন তার সঙ্গে কথা বলেন। এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ তাকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
তিনি আরও জানান, ভাষা বুঝতে না পারলেও তার নাম সাবেত্রী শিং ও স্বামী মৃত মোহন সিং বলে জানান। তিনি বার্মা থেকে পালিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: গাজীপুরের বাঘের বাজারে উচ্ছেদের পরও বসছে জুয়ার আসর