ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারি ভারতীয় শাড়ি ও চাদর নিয়ে সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। পরে মঙ্গলবার ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের সাদুড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ভারতীয় ১৪৫টি চাদর ও ৮০ পিছ উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘একই সময়ে বিজিবির আরও একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের নন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২২৮টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল, চাদর ও শাড়ির সর্বমোট মূল্য ৬ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।’
তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হবে। এছাড়া শাড়িগুলো হিলি স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হবে।