বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউস থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পঞ্চগড়-১ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ বক্তৃতা করেন।
উল্লেথ্য, ১৯৭১ সালের ২৯ নভেম্বর প্রথম জেলা হিসেবে পঞ্চগড় পাক হানাদার মুক্ত হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ কর অঞ্চলে নিবন্ধিত করদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে