হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

 

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরুটানা দু’দিন বন্ধ থাকার পর রবিবার (৩ ডিসেম্বর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি- রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রমও শুরু হয়েছে। হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত কুমার সান্যাল এ তথ্য জানান।

অশিত কুমার সান্যাল বাংলা ট্রিবিউনকে জানান, গত শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। রবিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। এছাড়া কাস্টমস ও বন্দরের সকল বিভাগ চালু হওয়ায় বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য ওঠানামাসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে  শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দু’দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম চালু ছিল।