উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব বলেন, ‘এই গ্রামটি দীর্ঘদিন অবহেলিত ছিল। আজ থেকে তাঁতীপাড়া গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হলো। উপজেলার যেসব এলাকা এখনও বিদ্যুৎবিহীন আছে, এই বছরের মধ্যে সেসব এলাকায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে। দেশের প্রতিটি গ্রামকে আলোকিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী ২০২১ সালের পর দেশের আর কোনও গ্রাম অন্ধকারে থাকবে না।’
এদিকে বিদ্যুৎ সংযোগ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসী। স্থানীয় আলী মিয়া বলেন, ‘বিদ্যুতের জন্য বারবার ধর্ণা দিয়েও বিদ্যুৎ পাইনি। আওয়ামী লীগ সরকার ও স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিকতায় গ্রামে বিদ্যুৎ আনা সম্ভাব হয়েছে।’
আবদুর রহমান নামে অপর একজন বলেন, ‘বিদ্যুতের আলো পাওয়ায় এখন ছেলে-মেয়েদের পড়ালেখা করতে সুবিধা হবে।’
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন মণ্ডল হিরু প্রমুখ।