আনন্দ শোভাযাত্রাআজ ৬ ডিসেম্বর ডোমার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি-হানাদার মুক্ত হয় নীলফামারীর ডোমার উপজেলা। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিতে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পতাকা উত্তোলনউপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরন্নবীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল,ওসি মো. মোকছেদ আলী ব্যাপারী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, সহকারী কমান্ডার ইলিয়াছ হোসেন, প্যানেল মেয়র এনায়েদ হোসেন নয়ন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ময়নুল হক মনু,মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্ববায়ক মাহমুদ মিনহাজ সাদাদ সুপ্ত, প্রেসক্লাবের সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জান চয়ন, আল-আমীন রহমান প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।