শনিবার (৯ ডিসেম্বর) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে আমরা ভয়ঙ্কর মানবতালুণ্ঠিত একটি রাজনৈতিক-সামাজিক পরিবেশের মধ্যে বসবাস করছি। এই অবস্থার জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন সরকার।’
রিজভী জানান, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগরসহ প্রতিটি জেলায় বিএনপি মানববন্ধন করবে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন পালন করবে দলটি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আলতাফ হোসেন, দফতর সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।