মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এমন ব্যক্তিদের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এবং নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ভুরুঙ্গামারীতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মতি, ডেপুটি কমান্ডার আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা ও সাবেক জেল সুপার নূরুল ইসলাম, আব্দুল কাদের ও শাহজাহান আলী সাজু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘চলতি বছরে ভুরুঙ্গামারী উপজেলায় ২৫৫ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে প্রায় দুই শতাধিক ব্যক্তিকে মুজিবনগর সরকারের কর্মচারী দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে ওই ব্যক্তিরা মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন না। তালিকাভুক্ত ওই সব ব্যক্তি ভুয়া মুক্তিযোদ্ধা।’