আটকরা হলো সোহাগ মিয়া (২২ ), বাবু মিয়া (২১) ও শরিফুল ইসলাম (২২)।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আটক তিন জনসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে ও আটক তিন জনকে আদালতে পাঠানো হবে।’
ওসি জানান, সোহাগ নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের যুবলীগ নেতা দুদু মিয়ার ছেলে, বাবু মিয়া একই ইউপির কিশামত হামিদ গ্রামের মাহাফুজ রহমানের ছেলে ও শরিফুল পশ্চিম খামার দশলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এছাড়া পলাতক রুবেল মিয়া একই ইউপির পশ্চিম খামার দশলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এ ঘটনার পর এলাকাবাসী সোহাগের বাবার রেল গেট এলাকার কনফেকশনারিতে ভাঙচুর চালিয়েছে। এছাড়া পলাতক রুবেলকে গ্রেফতারসহ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বলে জানিয়েছেন ওসি।