দলীয় প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের (নৌকা প্রতীকে) মোজাহার হোসেন, বিএনপির (ধানের শীষ) জিকরুল হক, জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীকে) জোনাব আলী।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থীরা হলেন- কাজলী বেগম (ঘোড়া প্রতীকে), বিপ্লব সরকার (দুই পাতা),মোক্তারুল ইসলাম (চশমা মার্কায়), জুলফিকার জুয়েল (মোটর সাইকেল) ও আনারস প্রতীকে মারুফ হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনক জানান, গাড়াগ্রাম ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ৯ হাজার ৫৬১জন পুরুষ ভোটার ও নারী ভোটার ৯ হাজার ৮৮৭ জন।
তিনি বলেন, ‘২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট গ্রহণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।’
উল্লেখ্য, গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চলতি বছরের ২২ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আজ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।