হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন এ তথ্য জানান। রাফি শেখ খুলনা জেলার দৌলতপুর থানার মোল্লাপাড়া গ্রামের মৃত ফেরদৌস শেখের ছেলে।
ওসি মো. আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল রাফি। পরে ভারতের বালুরঘাটে বিএসএফের হাতে আটক হয় সে। আটকের পরে বিএসএফ তাকে প্রথমে থানায় এবং পরে আদালতে পাঠায়। বয়স কম হওয়ার কারণে ওই কিশোরকে বালুরঘাট শোভায়ন হোম নামে একটি শিশু শোধনাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেখানে ২৭ মাস আটক ছিল রাফি।
পরে দুই দেশের মধ্যে কাগজপত্র আদান-প্রদানের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় রাফি। ভারতের হিলি অভিবাসন পুলিশ ওই কিশোরকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। পরে কাগজপত্রের প্রক্রিয়া শেষে পুলিশ ওই কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ সদস্যরা ছাড়াও বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।