ঠাকুরগাঁওয়ে তেলের মিলের মেশিনে পড়ে তরুণের মৃত্যু

ইএসডিও অরণি সরিষার তেল মিলঠাকুরগাঁওয়ে তেলের মিলের মেশিনে পড়ে মাসুম ইসলাম (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের কলেজ পাড়ায় ইএসডিও অরণি সরিষার তেলের মিলটিতে এ দুর্ঘটনাটি ঘটেছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ এ খবর নিশ্চিত করেছেন।

নিহত মাসুম ইসলাম (২২) ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের আবু বক্করের ছেলে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মাসুম ইসলাম সরিষার তেল মাড়াইয়ের মেশিনের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি মেশিন থেকে বের করা চেষ্টা চলছে।

মিল শ্রমিকদের বরাত দিয়ে প্রতিবেশী আলম জানান, তরুণটি কৌতূহল থেকে তেলের মিল দেখতে গিয়ে বিপজ্জনকভাবে মেশিনের কাছে চলে যান। তার হাত মেশিনের সঙ্গে পেঁচিয়ে গেলে বিদ্যুৎচালিত মেশিনটি তাকে টেনে নেয়। এভাবেই তার মৃত্যু হয়।