আটক চার জন হলো দিনাজপুর শহরের ইসলামবাগ এলাকার মৃত দীপক লাল রায়ের ছেলে শুভ রায় (৩৬), বিরামপুর উপজেলার তৈয়বপুর চৌধুরীপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মিনু ইসলাম (২৭), একই উপজেলার অচিন্তপুর এলাকার ওবায়দুর রহমানের ছেলে ইমরুল কাওসার (২৮) ও একই উপজেলার রুপ রামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলন মিয়া (২৭)।
র্যাব জানিয়েছে, কোতোয়ালি থানার রামসাগর মোড়ের বায়তুস সালাম মসজিদের সামনে পুলহাট টু বোর্ডের হাটগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসানো হয়। সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি করে প্রাইভেটকার থেকে একটি ওয়ান শুটারগান ও ২৩ বোতল ফেনসিডিলও পাওয়া যায়। এ সময় ওই প্রাইভেটকারে থাকা চার জনকে আটক করা হয়। জব্দ মালামালসহ ও আটক চার জনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।