রবিবার রাতে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আনিসুর রহমান আনিচ, তারাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রংপুর মহানগর বিএনপির সহদফতর সম্পাদক আবু আলী মিঠুসহ ৫ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু জানান, রংপুরে পুলিশ কোনও কারণ ছাড়াই দলের নেতাদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। মহানগর বিএনপির সহদফতর সম্পাদক আবু আলী মিঠুর বিরুদ্ধে কোনও মামলা নেই। তারপরও তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি বাবুল হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই আটক করা হয়নি।