আটককৃতরা হলেন,ঢাকার তেজগাঁও এলাকার সাতরাস্তার মোড় এলাকার খায়রুল ইসলাম (২৪) এবং মিরপুর ১১ এর এলাকার রমজান শেখ (২৮)।
বিজিবি হিলির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তের বালুরচড় নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় ওই দুই যুবককে আটক করে কর্তব্যরত বিজিবি সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আজ থেকে ৫/৬ বছর আগে তারা অবৈধপথে ভারতে প্রবেশ করে। পরে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।