দুই বছর পর কু‌ড়িগ্রা‌মে ছাত্রলী‌গের স‌ম্মেলন

কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের সম্মেলনদুই বছর পর আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়া‌রি) কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলী‌গের বা‌র্ষিক স‌ম্মেলন শুরু হয়েছে।  

পৌর টাউন হল মিলনায়ত‌নে সকাল ১০টায় স‌ম্মেল‌নের উ‌দ্বোধন করেন বাংলা‌দেশ ছাত্রলী‌গের কে‌ন্দ্রীয় সভাপ‌তি মো.সাইফুর রহমান সোহাগ।

‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি খন্দকার মো. ওয়া‌হিদুন্নবী সাগরের সভাপ‌তি‌ত্বে এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সা‌কিবের সঞ্চালনায় স‌ম্মেল‌নে প্রধান বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন বাংলা‌দেশ ছাত্রলী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক এস এম জা‌কির হোসাইন।কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের সম্মেলন

উ‌ল্লেখ্য, এর আ‌গে ২০১৪ সা‌লের ৮ ন‌ভেম্বর কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলী‌গের স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। ছাত্রলী‌গের এই সেম্মেলনকে ঘিরে গত কয়েকদিন ধরেই সংগঠন‌টির নেতাকর্মী‌দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং প্রাণ-চাঞ্চল্য দেখা গেছে। জেলা শহ‌রে নেতাকর্মী‌দের শু‌ভেচ্ছা জানাতে ফেস্টু‌ন ও তোরণ শোভা পা‌চ্ছে।

দুই প‌র্বে বিভক্ত স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আ‌মিনুল ইসলাম মঞ্জু মন্ডল। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও জেলা প‌রিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।