আটকরা হলেন- ওই মাদ্রাসার শিক্ষক গোলাম আজম (৩০), মাদ্রাসার নৈশপ্রহরী আনারুল ইসলাম (২৫) ও পলাশবাড়ী সিনিয়র মহিলা মাদ্রাসার পিয়ন শামছুল হুদা (৩৫)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকলে ওই কেন্দ্রের অফিস কক্ষ থেকে তিন শিক্ষক-কর্মচারীকে নকলসহ হাতেনাতে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন:
নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পেন্সিলের দাগ, চট্টগ্রামে তিন পরীক্ষার্থী বহিষ্কার