ঠাকুরগাঁওয়ে ছেলে সেলিমের হত্যাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবা আব্দুল কবির। সোমবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় নিহত সেলিমের স্ত্রী ববিতাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ জুন বালিয়া ইউনিয়ন পরিষদের পাশ থেকে সদর উপজেলার সিংগিয়া গ্রামের সবজি ব্যবসায়ী সেলিমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তখন সেলিমের স্ত্রী ববিতা আক্তার দু’জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।