হিলিতে বিদ্যালয় থেকে চুরি হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া চোরদিনাজপুরের হিলিতে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখা থেকে চুরি হওয়া বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে চুরি হওয়ার পরপরই অভিযান চালিয়ে এসব যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আতোয়ার হোসেন (৩৫) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুরি হওয়া মালামালসহ গ্রেফতার চোরগ্রেফতার আতোয়ার হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া মালামালএসআই মো.রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে জানান,সোমবার বিকালে হিলির বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার জানালা ভেঙে বেশ কিছু কারিগরি যন্ত্রপাতি চুরি হয়। বিষয়টি জানার পরে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন নামে এক চোরসহ মালামাল জব্দ করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৮টি বস্তা থেকে বিদ্যালয়ের চুরি যাওয়া হ্যামার, ড্রিল মেশিন, গ্যান্ডিং মেশিন ও লেদ মেশিনের মটরসহ ১৯ প্রকার বিভিন্ন ধরনের কারিগরি যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আতোয়ার হোসেনকে আসামি করে মামলা দায়ের করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।